বঙ্গোপসাগর থেকে একটি ভাসমান মাছধরা ট্রলার উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। পরে উদ্ধারকৃত ট্রলারটি সের্ন্টমাটিন পুলিশ উদ্ধার করে। তারা সোমবার বিকেল চারটার দিকে ট্রলারটি উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।
টেনে আনা অপর ট্রলারের মাঝি কবির আহমদ জানান, গতকাল সকালের দিকে সাগরে ভাসমান অবস্থায় একটি ফিশিং ট্রলার দেখতে পায় সাগরে মাছ শিকাররত স্থানীয় জেলেরা। এ সময় সেন্ট মার্টিনের আবুল বশরের মালিকাধীন ফিশিং ট্রলারের মাঝি কবির আহমদসহ অন্য জেলেরা কাছাকাছি গেলে ট্রলারটি গায়ে বাংলা ও ইংরেজীতে এফবি আরিফ লিখা দেখতে পায়। কিন্তু কোন জেলে দেখতে না পেয়ে বিষয়টি স্থানীয় কোস্টগার্ডকে অবহিত করে ট্রলারটি দ্বীপে টেনে এনে সেন্ট মার্টিন নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। সাগর থেকে উদ্ধার করার পর ট্রলারের ভেতরে কোন মালামাল, মেশিন, গিয়ার বক্স, জাল ও হাড়িপাতিল বা কোন কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা ওই সব জিনিসপত্র খুলে নিয়ে ট্রলারটি ভাসিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভাসমান উদ্ধারকৃত ট্রলারটি আমাদের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
