নড়াইলে জামায়াত- বিএনপির ১২ নেতা কর্মী আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ০০:০৬

নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে হরতালে নাশকতার আশংক্ষায়  ১২ জন জামায়াত- বিএনপির নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।  ২৯ ডিসেম্বর  নড়াইল সদর থানা এলাকা থেকে ৯ জন, লোহাগড়া থানা এলাকা থেকে ১ জন ও নড়াগাতি থানা এলাকা থেকে ২জন কে আটক করা হয়।

নড়াইল  সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করীম জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এ আশংকায় তাদের আটক করা হয়েছে।