আজ থেকে রাঙ্গামাটির নানিয়ারচরে ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ০১:৫৪

আনারস ও সেগুন বাগান ধ্বংসকারিদের গ্রেফতার ও বাগান চাষিদের ক্ষতিপূরণের দাবিতে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আজ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাঙালি ভূমি উদ্ধার আন্দোলন পরিষদ।

গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান। এ সময় মো. সেলিম ও হাবিবুর রহমানসহ সংগঠনের অপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।