কিবরিয়া হত্যা: আরিফুল কারাগারে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১২:৩৮
 
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এই আদেশ দেন।
এর আগে সকালে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আরিফুল হক। 
গত ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদলত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছসহ ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত ২৮ ডিসেম্বর গউস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।