দিনাজপুরের বীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার প্রেম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সতটার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস বীরগঞ্জের প্রেম বাজারের কাছে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। এ সময় আহত হন আরো কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
