মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। শেষ দিনে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট ১৭৪ রান। এর আগে অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৮ রান করে ইনিংস ঘোষণা করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২ রানে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান (০)। এরপর দ্রুতই ফিরে যান অভিষিক্ত লোকেশ রাহুল (১) ও মুরালি বিজয় (১১)। তবে বিরাট কোহলি (৫৪) ও অজিঙ্কা রাহানের (৪৮) ৮৫ রানের পার্টনারশিপ দলে কিছুটা স্বস্তি এনে দেয়। কিন্তু তারা প্যাভিলিয়নে ফিরে গেলে আবারও চাপে পড়ে ভারত। এরপর চেতেশ্বর পূজারা মাঠ ছাড়েন ২১ রান করে। শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন উইকেটে থাকেন। দিনের খেলা চার ওভার বাকি থাকতে ড্র মেনে নেয় দু দল।
তবে তৃতীয় টেস্টটি ড্রয়ের সাথে সাথে জয়টাও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
