বঙ্গবন্ধুকে কটূক্তি: প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৬:৪০
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়ার কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা  গোপালগঞ্জ জেলা বিএনপির একাংশের কার্যালয় ভাঙচুর করেছে। মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কের বিএনপি অফিসে হামলা করে সাইন বোর্ড ভাঙচুর করে। এক পর্যায়ে তারা সাইবোর্ড ও ব্যানার খুলে এনে তাতে অগ্নিসংযোগ করে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মাজেদার রহমান বলেন, ‘বিএনপি অফিসে হামলা করে সাইবোর্ড ও ব্যানার পুড়িয়ে দেয়া হয়েছে। এতে বিএনপি অফিসের কোন ক্ষতি হয়নি।