বোর্ড সেরা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৩
 
 
মঙ্গলবার ঘোষিত জেএসসি পরীক্ষার ফলাফলে এবারও বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাফলতার প্রমাণ রেখেছে। ফলাফলের ভিত্তিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ৫টি অবস্থানসহ মোট ৯টি স্থান দখল করে নিয়েছে  বগুড়ার ৯ শিক্ষা প্রতিষ্ঠান । এবারও বোর্ড সেরা প্রতিষ্ঠানের স্থান ধরে রেখেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ  । 
প্রতিষ্ঠানগুলোতে বইছে আনন্দের বন্যা। গত বছরের ফলাফলকে পিছনে ফেলে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জয়জয়কার এই আননন্দের কারণ । এবছর বোর্ডে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি স্থানই বগুড়ার দখলে। যেখানে গত বছর বগুড়ার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ছিলো সেরা।
বোর্ডে সেরাদের সেরা স্থান দখলকারী ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান(শীর্ষ) দখল করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ।  দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম স্কুল)। আর বগুড়া জিলা স্কুল এবার হয়েছে তৃতীয়। গত বছরের মতো এবারও বোর্ডে চতুর্থস্থান দখল করেছে বিয়াম মডেল স্কুল অ্যাণ্ড কলেজ। একইভাবে পঞ্চমস্থানে রয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ। এবারই প্রথম বোর্ডে নবম স্থান দখল করেছে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল। পল্লী উন্নয়ন একাডেমী(আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যাণ্ড কলেজ রয়েছে ১২তম স্থানে। এছাড়া বোর্ডের সেরা ২০ এর মধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল হয়েছে ১৭তম এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যাণ্ড কলেজ দখল করেছে ২০তম স্থান।
শিক্ষা বোর্ডে টানা দুই বছর ধরে শীর্ষস্থান ধরে রাখা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ থেকে এবার জেএসসি পরীক্ষায় ২৯৩জন অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে এবং এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৮জন।আর দ্বিতীয় স্থান দখলকারী বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়(ভিএম স্কুল)থেকে পরীক্ষায় অংশ নেয়া ২৬৪  জনের সকলেই  পাশ করেছে । এরমধ্যে এবার জিপিএ-৫ পেয়েছে ২৫৮জন। বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৭৭জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ২৬৮জন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যাণ্ড কলেজ থেকে এবার ৩৩৪জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩১২জন শিক্ষার্থী। এবং ৫ম স্থানে থাকা এপিবিএন পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ থেকে ২৩৬জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে মোট ২২৪জন শিক্ষার্থী।