পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে বুধবার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৬
 
 
 
দেশের সব পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে বুধবার। ব্যাংক হলিডের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।
জানা গেছে, ৩০ ডিসেম্বর লেনদেন শেষ হওয়ার পর ব্যাংকগুলো তাদের হিসাব মেলাতে শুরু করে, যা শেষ হতে পরদিনও সময় লেগে যায়। এ কারণে ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন বন্ধ থাকে। আর ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় এ দিন পুঁজিবাজারও বন্ধ রাখা হয়।