সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিক ও প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‘জেড’ ক্যাটাগরিতে চলে আসায় এ দুই কোম্পানির শেয়ার কেনার বিপরীতে ট্রেকহোল্ডারদের মার্জিন লোন না দেয়ার নির্দেশ দিয়েছে ডিএসই। এ ছাড়া, ১০ শতাংশের কম লভ্যাংশ দেয়ায় মেট্রো স্পিনিং ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে।
