সাতক্ষীরার আশাশুনি থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি রিভলবর উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুটিমারি এলাকার একটি ঘের থেকে অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পুটিমারি এলাকার মৃত খোদা বকসের ছেলে সিরাজউদ্দিন তার বাড়ির পার্শ্বস্থ ঘের খননকালে মাটির নিচে অস্ত্র দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ অস্ত্র দুইটি উদ্ধার করে। অস্ত্র দুইটি মরিচা ধরে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে।
