বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ফিফা স্বীকৃতির আবেদন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ০৪:০২

আগামী মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হতে যাচ্ছে। জানা গেছে সেই ম্যাচগুলোর ফিফা স্বীকৃতি পেতে চেষ্টা করছে বাফুফে। ফিফার কাছে এরই মধ্যে আবেদন করা হয়েছে। যে কয়টি দেশ টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে তাদেরও ফিফার স্বীকৃতি পাওয়ার আবেদন ফরম পাঠিয়েছে বাফুফে।

ফিফার স্বীকৃতি মিললে সেটি হবে বাংলাদেশের জন্য ইতিবাচকই। কেননা, ফিফা-স্বীকৃত এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই র‌্যাঙ্কিং হয়ে থাকে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ ৭টি প্রীতি ম্যাচ খেলেছে। ম্যাচগুলো ফিফার অনুমোদন পেয়েছে।