শৈলকুপায় ট্রাক চাপায় ২ জন নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১১:০২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার আহসাননগর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া একটি মিনি ট্রাক সড়কের আহসাননগরে ইঞ্জিন চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন ও হাসপাতালে নেয়ার পথে আরো এক জন মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।