পুলিশের হাত কামড়াল শিবিরকর্মী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১২:২২
 
বরিশালে হরতাল সমর্থনে মিছিল করতে বাধা দেয়ায় এক পুলিশ সদস্যের হাত কামড়ে দিয়েছেন এক শিবিরকর্মী। বুধবার সকালে নগরীর স্টেডিয়াম গেট এলাকায় এই ঘটনা ঘটে। 
কামড়ের শিকার ঐ পুলিশ সদ্যস্যের নাম জয়নাল আবেদিন। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) ওয়াচার। 
জানা গেছে, সকালে হরতালের সমর্থনে স্টেডিয়াম এলাকায় মিছিল বের করে। এ সময় জয়নাল আবেদিন তাদের বাধা দিলে প্তি হয়ে শিবিরকর্মী  তাকে মারধর শুরু করে। একপর্যায়ে একজন তার হাত কামড়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। 
নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুলের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত-শিবির।