টেকনাফে মাছ ব্যবসায়ীকে জবাই

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৪:০১
 
কক্সবাজারের টেকনাফে আলী আজগর নামে এক মাছ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে সাবরাং এলাকার চান্দলী পাড়ায় এ ঘটনা ঘটে। আজগর সাবরাং চান্দলী পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে। 
সাবরাং ইউপি সদস্য মো. ইউনুস বলেন, সাবরাং চান্দলী পাড়ায় লাশটি দেখে আমি থানা পুলিশকে অবহিত করি। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং স্থানীয়রা লাশটি শনাক্ত করে। আজগর একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
টেকনাফ মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়রাতদন্তের জন্য মর্গে কক্সবাজার পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ হতে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।