সাতক্ষীরায় জামায়াত-শিবির’র নেতা-কর্মীসহ আটক ১৯

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৫:১২
জামায়াতের ডাকা দেশ ব্যাপী হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও অন্যান্যসহ ১৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার আলীপুর গ্রামের জামায়াত কর্মী আল আমীন, পরানদহা গ্রামের জামায়াত কর্মী ইকরামুল হোসেন ও কাটিয়া এলাকার ইমান আলী। এছাড়া কলারোয়া থানায় তিন জন, তালায় তিন জন, পাটকেলঘাটায় এক জন, কালিগঞ্জ থানায় তিন জন, শ্যামনগর থানায় তিন জন ও দেবহাটা থানা পুলিশ তিন জন জামায়াত-শিবির কর্মীকে আটক  করেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন ১৯ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।