রুবেলের ডিএনএ পরীক্ষার অনুমতি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৬:২২
 
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদলত। বুধবার হ্যাপীর দায়ের করা মামলায় ঢাকার মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদ পারভেজ রুবেলের ডিএনএ পরীক্ষার আবেদন জানান। 
ডিএনএ আলামত পরীা করে ১১ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন হ্যাপী। মামলা দায়েরের পর পুলিশি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেলে হ্যাপীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।