রাজশাহীতে জামায়াতের ঢিলেঢালা হরতাল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৬
 
 
 
বুধবার রাজশাহীতে জামায়াতের হরতালে ঢিলেঢালা পালিত হয়েছে। সকাল থেকে নগরীর কাজলা, শালবাগান ও গণকপাড়া এলাকায় হরতাল সমর্থকরা নাশকতার চেষ্টা করে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর তত্পরতায় তারা সফল হয়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, হরতালে নাশকতা প্রতিরোধে নগরীতে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব এবং দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বাস-ট্রাক চলেনি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে ট্রেন, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত হিউম্যান হলার, মিশুক ও টেম্পু, মাইক্রোবাস চলাচল স্বাভাবিক ছিল। সরকারি বেসরকারি অফিস-আদালতে প্রায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে। এদিকে দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় জেলা আওয়ামী লীগ হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলেন নেতৃত্ব ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।