শেয়ার লেনদেনে নেটিং সুবিধা অনুমোদন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ২১:৩২
 
 
 
পুঁজিবাজারে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা (লেনদেনে সমন্বয়) অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৫৩৪তম কমিশন সভায় নেটিং সুবিধা অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, স্টেকহোল্ডারদের দাবির প্রেক্ষিতে একই দিনে একই কোম্পানির শেয়ারে লেনদেন সুবিধার প্রস্তাব দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একই প্রস্তাব করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিএসইসিতে লিখিত প্রস্তাব জমা দিয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে নেটিং সুবিধা অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। লেনদেনে নেটিং সুবিধা দেয়ার ফলে বিনিয়োগকারীরা একই দিনে একই কোম্পানির শেয়ার একবার বিক্রি করে আবার কিনতে পারবেন। তবে এ ক্ষেত্রে শেয়ার ও অর্থ দুটোই ম্যাচিউরড থাকতে হবে।