উচ্চ পিই রেশিও সম্পন্ন কোম্পানিতে ঋণ দেয়ায় এম এ এইচ সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া, ইস্যু অব ক্যাপিটাল রুলস-২০০১-এর আওতায় মূলধন উত্তোলনের অনুমতি পেয়ে বিদ্যমান শেয়ারহোল্ডার ব্যতীত বহিরাগত শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার বণ্টন করায় এম পি স্পিনিং মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানিয়েছে, নগদ হিসাবে মার্জিন ঋণ সুবিধা দেয়ায় ইবিএল সিকিউরিটিজ লিমিটেডকে কমিশন দুই লাখ টাকা জরিমানা করেছে।
