সিলেটের মেয়র আরিফকে ঢামেকে স্থানান্তর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ০৯:৫১



সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুজ্জামান মনির জানান, বুধবার রাত সোয়া ৯টায় মেয়র আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে।
বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।