জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও একটি পাজারো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতুল্লায় এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার ইসদাইর অক্টো অফিসের সামনে নারায়ণগঞ্জমুখী আনন্দ পরিবহনের একটি বাস ও একটি পাজারো গাড়ি ভাঙচুর করে পেট্রোল বোমা মেরে আগুন দেয় ১০/১২ জন যুবক। এরপর তারা সেখান থেকে পর দ্রুত সটকে পড়ে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনণ আনে।
এ ঘটনায় ঐ সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ জানান, ধারণা করা হচ্ছে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের লোকজন এই নাশকতা চালিয়েছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
