বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকার-সমর্থক নীল দল ১৫টি পদের সব কয়টিতে জয়ী হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১২টার দিকে ৪৫ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ আলাউদ্দিন।
শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষক আব্দুল কাইয়ুম। কার্যকরী কমিটির সহ-সভাপতি হয়েছেন হেনা রাণী বিশ্বাস, সহ-সম্পাদক তারেক মাহমুদ আবীর এবং কোষাধ্যক্ষ প্রবীর কুমার ভৌমিক।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ আবির হোসেন, সুজন চন্দ্র পাল, জ্যোতির্ময় বিশ্বাস, মোঃ জামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান, আহমদ উল্লাহ, সুমি রানি সাহা, ফাতেমা-তুজ-জোহরা, সমিরন রায় এবং ইসরাত জাহান।
