মেসির পায়ে নতুন ট্যাটু

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৫:০৫
 
খেলার মাঠে লিওনেল মেসিকে সমালোচনা করা খুবই কঠিন। কিন্তু তার স্টাইল নিয়ে ঠিক উল্টোটাই দেখা যায়।
সম্প্রতি মেসি তার বাম পায়ে নতুন ট্যাটু করেছেন। মেসির দীর্ঘদিনের প্রেমিকা আনতোনেল্লা রোকুজ্জো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ট্যাটুর ছবিটি প্রকাশ করেছেন। সেখানে বিশাল এক তলোয়ারের দুই পাশে ফুটবল ও ১০ নম্বর লেখা রয়েছে। ছবিটিতে আরো দেখা গেছে, ঐ ট্যাটুর ওপর মেসির ছেলে থিয়াগো রং করছে। 
ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘পাপির জন্য ট্যাটুর কাজ শেষ করলাম।’ 
রবিবার মেসি ও বার্সেলোনা রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে।