রিয়ালেই সুখে আছেন বেল

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৮:৪০
 
রিয়াল মাদ্রিদ ছাড়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গ্যারেথ বেল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেল বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যাব? আমি মাদ্রিদে খুব সুখে আছি, এই শহর, এখানকার আবহাওয়া এবং এই ক্লাবকে আমি ভালোবাসি।’
 
 
গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার থেকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে যোগ দেন বেল। কয়েকদিন ধরে ম্যাচচেস্টার ইউনাইটেডে তার যোগ দেয়া নিয়ে গুজব ওঠে।
 

মঙ্গলবার রাতে দুবাই চ্যালেঞ্জ কাপে ইতালির ক্লাব মিলানের কাছে ৪-২ গোলে হারে রিয়াল। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বেল জানান, ২০১৯ সালে আমার চুক্তি শেষ হবে এবং আমি নতুন একটা চুক্তি সই করতে পারি।