দুই ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হয়ে দাঁড়িয়ে দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। জয় কিংবা ড্র করে সিরিজ জিততে চাইছে প্রোটিয়াসরা। আর ম্যাচ জিতে সিরিজ বাচাঁতে মরিয়া ক্যারিবীয়রা। আগামীকাল কেপটাউনে সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
দুর্দান্ত এক জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। ম্যাচে অধিনায়ক হাশিম আমলার ২০৮, এবি ডি ভিলিয়ার্সের ১৫২ ও ভান জিয়েলের ১০১ রান এবং বোলার ভারনন ফিলান্ডারের ৫ ও ডেল স্টেইনের ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ২২০ রানের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়াসরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় টেস্টের শুরু থেকে নিজেদের আধিপত্য বজায় রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। লড়াই করার চেষ্টা করেছিলো ওয়েস্ট ইন্ডিজও। কিন্তু বৃষ্টির কাছে শেষ পর্যন্ত হার মানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অর্থ্যাৎ বৃষ্টির কারণে ম্যাচটি দেখতে পারেনি ফলাফল। ফলে ড্র নিয়ে সন্তুষ্ঠ থাকতে হয় দু’দলকে।
তাই তৃতীয় ও শেষ টেস্টটি দক্ষিন আফ্রিকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের কাছে। কারণ এই ম্যাচ জিতলেই সিরিজ হার বাচাঁতে পারবে ক্যারিবীয়রা। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইছেন সফরকারী অধিনায়ক দিনেশ রামদিন, ‘নতুন বছরের শুরুটা ভালোভাবেই করতে চাই। এছাড়া এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ আমরা দেখছি না। সিরিজ বাঁচাতে গেলে এ ম্যাচে জিততেই হবে। দলের সকল খেলোয়াড়দের ভালো করতে হবে। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করাটা জরুরি।’
ওয়েস্ট ইন্ডিজের মতো একটি লক্ষ্য সামনে নেই দক্ষিণ আফ্রিকার। ড্র বা জয় হলেই সিরিজ পকেটে ভড়বে প্রোটিয়াসরা। তাই ইতিবাচক মনোভাব নিয়ে দল মাঠে নামবে বলে জানালেন স্বাগতিক দলপতি আমলা, ‘সিরিজে আমরা ভালো অবস্থায় রয়েছি। খুব বেশি চাপ নিতে চাইছি না। ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে চাই। জয় বা ড্র নিয়ে ভাবছি না। ভালো খেলতে হবে, এটা মুখ্য বিষয়। তবে যেভাবেই হোক সিরিজ জিততে চাইছি।’
দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য একাদশ): আলভিরো পিটারসেন, ডিন এলগার, ফাফ ডু-প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ভার ডিয়েল, তেম্বা বুভুমা, ভারনন ফিলান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির/সিমোন হারমার।
ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য একাদশ): ক্রেইগ বার্থওয়েট, ডেভন স্মিথ, লিওন জনসন, মারলন স্যামুয়েলস, শিবনারায়ন চন্দরপল, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), জেসন হোল্ডার, জেরম টেইলর, শারনন গ্রাবরিয়েল, সুলেমান বেন ও কেনরয় পিটারর্স।
