৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মুশফিক

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ২০:২৬



অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে চোট খুব গুরুতর কিছু না হলেও আগামী ৪৮ ঘণ্টা বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ডান কাঁধে চোট পান মুশফিক।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, মুশফিক আগামী ৪৮ ঘণ্টা আমাদের পর্যবেক্ষণে থাকবেন। এরপর প্রয়োজন হলে তার এমআরআই করানো হবে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই খেলতে পারবেন না শিরোপা লড়াইয়ে থাকা প্রাইম দোলেশ্বলের অধিনায়ক মুশফিক।