নাসিরের সেঞ্চুরির পরও ছিটকে গেল আবাহনী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ২২:০২
 
নাসির হোসেনের ঝড়ো সেঞ্চুরি, মাশরাফির দূরন্ত অলরাউন্ড পারফ্যান্স, সাব্বির রুম্মনের লেগস্পিনে ৬ উইকেট, মেহেদী মারুফের আরেকটা সেঞ্চুরি, পেসার আবুল হাসান রাজুর আরেকটা ফিফটি, ব্যাটে-বলে রন্ত ফরহাদ রেজা; কোনটা রেখে কোনটার আলোচনা করবেন!
তবে ব্যক্তিগত এসব আলোচনাই ম্লান হয়ে গেল আবাহনী ও কলাবাগান অ্যাকাডেমির দুরন্ত এক দ্বৈরথে। একেবারে ম্যাচের শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত গড়ানো এই টানটান উত্তেজনার ম্যাচে আবাহনীকে ১ উইকেটে হারিয়ে এক রাউন্ড আগেই তাদের লিগ শিরোপার স্বপ্ন শেষ করে দিলো আবাহনী। আবাহনীর এই পরাজয় এবং নিজ নিজ ম্যাচে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের জয়ের ফলে লিগটা শেষ রাউন্ডে যাচ্ছে দুই শিরোপাপ্রত্যাশী ‘প্রাইম’-এর লড়াই সঙ্গী করে। এর মধ্যে প্রাইম ব্যাংক অনেকটাই এগিয়ে আছে। শেষ ম্যাচে আবাহনীকে হারাতে পারলেই তারা চ্যাম্পিয়ন। অন্য দিকে দোলেশ্বরকে শুধু নিজেরাই জিতলে হবে না, প্রাইম ব্যাংকের পরাজয় ও রানরেটে ভালো অবস্থানের প্রার্থনাও করতে হবে চ্যাম্পিয়ন হতে চাইলে।