ভণ্ড ফকির আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ২২:০৪
 
কক্সবাজারের মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে চাঁদা তোলার সময় টেকনাফে এক ভণ্ড ফকিরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ডের দোকান থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকান থেকে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে আবু বক্কর সিদ্দিক। দেখে সন্দেহ হওয়ায় তাকে জেরা করে স্থানীয়রা। জেরার মুখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক ব্যক্তি কক্সবাজারের ঈদগাহ পোকখালী এলাকার মৃত আব্দুর আজিজের ছেলে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে টাকা তোলা খুবই দুঃখজনক এবং আটক ব্যক্তি একজন ভণ্ড। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।