সাতকানিয়ায় যুবলীগকর্মীকে হত্যা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ২৩:৩৫

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাঞ্চনা শান্তিরটেক এলাকার বাসিন্দা নিহত জামাল হোসেন (৩২) স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতা নুরুল আলমের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ফুলতলা বাজারে একটি দোকানে বসে ছিলেন জামাল। সে সময় মুখোশ পরা পাঁচ/ছয়জনের একটি দল অটোরিকশা থামিয়ে তার দিকে গুলি ছুড়তে থাকে। এর মধ্যে তিন থেকে চারটি গুলি জামালের মুখ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।