তাহিরপুর থানায় ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ০০:১৩

সুনামগঞ্জের তাহিরপুর থানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের মামলা দায়ের হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে । মামলার এজাহার অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর বিকালে উপজেলার লাউড়েরগড় গ্রামের মজলু মিয়ার ছেলে শান্ত(১৫) পার্শ্ববর্তী পুরানলাউড় গ্রামের মরম আলীর ঘরে ঢুকে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশুকন্যাটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা: রফিকুল ইসলাম বলেন শিশুর ধর্ষনের প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা সম্পন্ন হয়েছে এবং তারই তত্বাবধানে  চিকিৎসাধীন রয়েছে বলে জানান । গতকাল শুক্রবার রাতে তার বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তাহিরপুর থানার এসআই জামালউদ্দিন ইত্তেফাক কে জানিয়েছেন ধর্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।