সাতক্ষীরায় পুলিশের গুলিতে আহত ১

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৪:২৮
 
সাতক্ষীরা শহরে পুলিশের গুলিতে মিন্টু সরদার (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার ভোররাত চারটার দিকে শহরের পলাশপোল এলাকায় এই ঘটনা ঘটে। মিন্টু পলাশপোল এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে । 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, রাতে ডাকাতির সংবাদ পেয়ে কপোতাক্ষ কিনিকের পিছনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পুলিশ এ সময় আত্মরক্ষার্থে গুলি করলে মিন্টু মিস্ত্রী ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
এদিকে, পুলিশের ডিএসবি শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতীরা-খুলনা মহাসড়কের পলাশপোলস্থ কপোতা পেট্রোল পাম্পের দণি পূর্ব পাশে ভোরে একদল মাদক ব্যবসায়ী ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাদক ব্যবসায়ীদের পুলিশ চ্যালেঞ্জ করলে তারা কয়েকটি হাত বোমা নিপে করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। বর্তমানে সে সাতীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
তবে, গুলিবিদ্ধ মিন্টু সরদারের দাবি, রাতে বাড়ি থেকে ধরে এনে ভোর রাতে তার পায়ে গুলি করা হয়েছে।