কুষ্টিয়ার মিরপুরে র্যাবের অভিযানে ২টি একনলা দেশীয় তৈরি বন্দুক, ১টি পাইপগান, ৯ রাউন্ড বন্দুকের গুলি ও ৮টি বোমা উদ্ধার হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা সোলাবিল এলাকা থেকে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। র্যাব-১২ কুষ্টিয়া কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা সোলাবিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
