৫ জানুয়ারি বগুড়ায় ১৪৪ ধারা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ০২:০৫

একই দিনে, একই সময়ে বগুড়া শহরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপার্টি সমাবেশের ঘোষণার প্রেক্ষিতে ৫ জানুয়ারি ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার রাতে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, ৫ জানুয়ারি সকাল ৬টা থেকে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ সময় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।