বার্সেলোনা-আতলেতিকো সমান সমান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ০২:১৩

শনিবার লা লিগায় আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে লেভান্তেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো। এই জয়ে ১৭ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট দাড়ালো ৩৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও ৩৮। যে কারণে লা লিগায় পয়েন্টের দিক দিয়ে দল দুটি সমান সমান। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে লিওনেল মেসির বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।


শনিবার রাতে খেলা শুরুর আঠারো মিনিটে গ্রিজমানের নৈপুণ্যে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৬২তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় লেভান্তে। স্পেনের ডিফেন্ডার ইভানের পাসে গোল করেন মরক্কোর মিডফিল্ডার নাবিল।

কিন্তু ম্যাচের ৮২তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন গোদিন।