কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় বিদ্যুতায়িত হয়ে জুনায়েদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্থানীয় নজরুল ইসলামের ছেলে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জুনায়েদ (১৫) নিহত ও সাজত আলীর ছেলে তানজিদ আহত হয়েছে। আহত তানজিদকে তৎক্ষণাৎ গৌরীপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
