টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে শিশু নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৪:০৮
কক্সবাজারের উখিয়া উপজেলায় টমটম গাড়ীর চাকায় ওড়না পেঁচিয়ে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে ধুরুংখালী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রামু উপজেলার তুলাবাগান কালারপাড়া গ্রামের সোনা মিয়ার শিশুকন্যা ইয়াছমিন আকতার (৬) সকাল নয়টার দিকে টমটম গাড়ীতে করে জালিয়াপালংয়ের সোনাইছড়ি গ্রামের নানার বাড়ি যাচ্ছিল। ধুরুংখালী এলাকায় পৌঁছালে টমটমের চাকায় হঠাৎ গলার ওড়না পেঁচিয়ে ইয়াছমিনের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছমিন মারা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।