ছাতকে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৬:৪৯
 
 
 

ছাতকে এক অঞ্জাতনামা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মতিন মিয়ার বাড়ির কাছের একটি বাঁশের ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন লাশ দেখে ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলকে জানালে তিনি থানার পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।