ভারতে পাচাকালে শিশুসহ উদ্ধার ১০

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৭:২০
 
 
 
বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে শনিবার গভীর রাতে ভারতে পাচারের সময় শিশুসহ ১০ নারীকে উদ্ধার করেছে বিজিবি।
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম জানান— গোপন সূত্রে সংবাদ পেয়ে  সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে ভারতে পাচারের জন্য নিয়ে আসা ২ শিশুসহ ১০ নারীকে  শনিবার গভীর রাতে দৌলতপুর বিজিবি সদস্যরা উদ্ধার করেছে। উদ্ধারকৃত শিশুসহ নারীদের বাড়ি বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ ও টেকের হাট জেলার বিভিন্ন এলাকায়। পলাতক পাচারকারী জিয়াউর রহমানের বাড়ি দৌলতপুর গ্রামে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।