বাল্যবিয়ে পণ্ড: বরের পলায়ন, রান্না খেল গ্রামবাসী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৭:৫৭
 
 
 
 
বাল্যবিয়ে ভেঙে দিলেন ইউএনও। এর আগেই বর খাবার ফেলে পালিয়ে যায়। অবশেষে বিয়ের রান্না খেয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৩টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের ছোটবিশাকোল গ্রামে।
ইউএনও মো. শামছুল আলম ছোটবিশাকোল উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী তের বছরের এক মেয়ের বাল্যবিয়ে ভেঙে দিয়েছেন। মোবাইল কোর্ট বসিয়ে কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন এবং ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত ওই মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার মুচলেকা আদায় করেন। এ সময় উপজেলা মেজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন ও পুলিশের এসআই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওই ছাত্রীর বাবা জানান— তার মেয়ে ছোটবিশাকোল উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। তার সাথে ভাঙ্গুড়া পৌরসভার টলটলিয়াপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে সুমন আহমেদের (১৮) বিয়ে ঠিক হয়েছিল।