মধুখালীতে বিএনপি ও যুবদলের ২ কর্মী আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ২০:০৭
 
 
 
মধুখালী থানার পুলিশ রবিবার সন্ধ্যায় বিএনপি ও যুবদলের ২ কর্মীকে আটক করেছে।
আটককৃতরা হলেন— থানা বিএনপির সদস্য সেকেন বিশ্বাস (৪০) এবং থানা যুবদলের সদস্য মাহবুব তালুকদার (৩৫)। তাদের সন্ধ্যা ৬টায় আটক করা হয়।