শৈলকুপায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১০:১৮



ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে বিএনপি একটি কালো পতাকা মিছিল পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঐ মিছিল থেকে দুজনকে আটক করে।
শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, সোমবার সকাল ৭টার দিকে বিএনপি বে আইনী ভাবে  কালো পতাকা নিয়ে মিছিল করে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসে। এ সময় পুলিশ  পুলিশ তাদের বাঁধা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লে তাদের পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দীপু বলেন, অবৈধভাবে পুলিশ আমাদের মিছিলের ওপর লাঠিচার্জে করে। এতে আমাদের ৫ জন কর্মী আহত হয়েছে।