মেহেরপুরে নাশকতার আশংকায় বিএনপির ১০ কর্মী আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১১:৫১



বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালনকে ঘিরে নাশকতার আশংকায় মেহেরপুরে ১০ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে গাংনী থানা পুলিশের অভিযানে ৬ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়।
এরা হচ্ছেন- গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সাবারুল ইসলাম (২৬), আব্দুস সালাম (৫৮), ধানখোলা গ্রামের আব্দুল কুদ্দুস (৫৮), মাইলমারী গ্রামের সেকেন্দার আলী (৩৫), বামুন্দি নিশিপুরের এনামুল হক (৫৩) ও ধলা উত্তরপাড়ার সামসুল আলম (৪৫), মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিজানুর রহমান (৩৮), আলীমুজ্জামান (৩৫) অষ্টমূল হক (২৮) এবং আজিত আলী (৫৬)। আটক হওয়াদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।