রাজধানীর গেন্ডারিয়ায় ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে এগুলো উদ্ধার করা হয়। গেন্ডরিয়া থানা সূত্রে জানা গেছে, সকালে দয়াগঞ্জের স্বামীবাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনার কাউকে আটক করা সম্ভব হয়নি।