কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১২:৪১



কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা পুলিশের ডিআইও-১ মো. মাহাবুবুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার আশংকায় পুলিশ তাদের আটক করেছে।