লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার রাতে সোন্দড়া নয়াবাজার থেকে বাড়ী যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। তাকে মূমুর্ষূ অবস্থায় ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আই ফারুক উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতালে আহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটায় যুবলীগ নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে বাড়ী যাচ্ছিলেন। পথে সোন্দড়া নয়াবাজার নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহাল রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙ্গে দিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে চলে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
