মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ২৫ কর্মীসহ আটক ৫৬

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৬:২৩
মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র ২৫ কর্মীসহ বিভিন্ন মামলার ৫৬ জনকে আটক করেছে পুলিশ। দলীয় কর্মসূচিতে ধ্বংসাত্মক ও সহিংসতা প্রতিরোধমূলক অভিযানে রবিবার রাতে ও সোমবার ভোরে তাদের আটক করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সোমবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক বিএনপি নেতা-কর্মীরা হলেন, মানিকগঞ্জ সদর থানায় মোস্তাফিজুর রহমান পাখি (৫৬), খোকন মিয়া (১৯), মানিক মিয়া (৫৯), মো. শাকিল (১৯), সিংগাইর উপজেলায় মো. আলমগীর হোসেন (২০), মো. লিটন হোসেন (২৪), সেলিম হোসেন (৪৫), ইসলাম মোল্লা (৪৫), মো. মোতালেব (৫২), আশরাফুল ইসলাম (২৪), মনির হোসেন (২২), ওয়াসিম (৩০), রাসেল মিয়া (২০), কহিনুর রহমান (৫০), মো. খালেক মোল্লা (৪০), শরিফ হোসেন (৩০), আবদুল করিম (২৬), ঘিওর উপজেলায় মো. মুকুল (৪০), মো. সুজন খান (২৪), মো. ইলিয়াস (৩৪), হরিরামপুর উপজেলায় আলাউদ্দিন (৫৫), মো. আরিফুল ইসলাম (২৮), মো. মুকুল আনসারী (৩০), সাটুরিয়া উপজেলায় মো. সাইফুল ইসলাম (২২) ও দৌলতপুর উপজেলায় ফজলুর রহমান (৪৮)। বাকি ৩১ জন গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামি।