উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৫:৩৫
রাজধানীর উত্তরায় ৩ নম্বর সেক্টরে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার উত্তরার ৩নং সেক্টর জসিম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার সহকারী ডিউটি অফিসার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রবিবার বিকাল তিনটার দিকে আকস্মিক কয়েকজন লোক আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেজাউল করিম এ ঘটনার জন্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় জড়িতদের আটক করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।