টেস্ট ক্রিকেট থেকে অবসর পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন শ্রীলংকান গ্রেট সাঙ্গাকারা। গত রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর অবসর পরিকল্পনার বিষয়টি পুনর্বিবেচনা করছেন তিনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের চেয়ে মাত্র একটিতে পিছিয়ে থাকার কারণেই মূলত অবসরের ভাবনা থেকে পিছিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।
আগামী বিশ্বকাপের পর সর্বপ্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ৩৭ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান। সে হিসেবে ওয়েলিংটনে চলমান ম্যাচই তার শেষ টেস্ট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু বেসিন রিভার্স টেস্টে ম্যাচ বদলে দেয়া তার করা ২০৩ রানের ইনিংসটির সুবাদে খাদের কিনার থেকে টেনে তুলে লংকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর সাঙ্গাকারা বলেন, ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে মানে নিজের ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে পারেন তিনি।
৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর তার সাত ঘন্টা স্থায়ী ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৩৫৬ এবং প্রথম ইনিংসে দলকে ১৩৫ রান লিড এনে দেয়ার পর সাঙ্গাকারা বলেন, ‘আমি এটা (ক্যারিয়ার দীর্ঘস্থায়ী) করতে চাই।’
তিনি বলেন, ‘এটা নির্ভর করছে এই বিশ্বকাপের পর সব কিছু কিভাবে এগিয়ে চলে তার উপর। আগামীতে কি ঘটবে এবং বিশ্বকাপ শেষে ভবিষ্যত সম্পর্কে আমার ভাবনা কি হবে সে সম্পর্কে অনুমান করা সত্যিই কঠিন।
