সিলেটে রাতে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ২১:৫৪
 
সিলেট মহানগরীতে সোমবার সন্ধ্যার পরে একাধিক স্থানে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। নগরীর জিন্দাবাজার ও বারুতখানায় একাধিক ককটেল বিস্ফোরিত হলে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়। অনেকে দৌড়াদৌড়ি শুরু করেন। দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও কোন দুর্বৃত্তকে খুঁজে পায়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কতোয়ালি থানার ওসি জানান, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ককটেল ফাটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।